1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাকই দক্ষিণপাড়া স্পোর্টসক্লাব উদ্যোগে আয়োজিত এলইডি টিভি মিনিবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) টাকই দক্ষিণপাড়া এলাকায় এর আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করে ব্রাজিল মিনিবার ফুটবল একাদশ বনাম আর্জেন্টিনা মিনিবার ফুটবল একাদশ। এরমধ্যে ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল মিনিবার ফুটবল একাদশ জয়লাভ করেন।
উক্ত খেলায় মো রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলী। প্রধান মেহমান ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম বাহার।
বিশেষ অতিথি ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন(জিসাস) সভাপতি আল-আমিন মিয়াজি, সাধারণ সম্পাদক মো. শাহ রিয়ার কবির মাসুম, আবুল কাশেম সর্দার, ইউনিউন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহাগ রানা শান্ত, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম খান, প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ।
খেলাটি পরিচালনা করেন টাকই দক্ষিণপাড়া স্পোর্টসক্লাব প্রতিষ্ঠাতা ও সভাপতি মো রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রদল নেতা মো. রাসেল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মো. নাজমুল হাসান, মো সাইফুল ইসলাম মিয়াজি। এছাড়া ফুটবল খেলা প্রেমী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD