1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

ছবির ক্যাপশন-
লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

নজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা) :

শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জুম্মাবার (২৭ ডিসেম্বর) সকালে লাকসাম পৌরসভা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মু. খাইরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি একেএম শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা শাহাবুদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্ল্যাহ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম
উপজেলা সভাপতি মু. দেলোয়ার হোসেন ও পৌরসভা সেক্রেটারি মোহাম্মদ মাঈন উদ্দিনের পরিচালনায় সম্মেলনে লাকসাম পৌরসভা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD