1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 
বিসিএস সাধারণ শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা “মানি না, মানব না” এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আন্ত্যঃক্যাডার বৈষম্য নিরসন এবং সকল ক্যাডারের সমতা দাবি জানান। এছাড়াও কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় দাবি এবং উপসচিব পদে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দাবি করেন।
এছাড়াও বক্তারা জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্যহীন জনপ্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধসহ উপ-সচিব পদের পদোন্নতি সকল ক্যাডারের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে করার দাবি করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD