1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা আনন্দময়ী কালী বাড়িতে ছব্বিশ প্রহর ব্যাপী চলছে হরিনাম সংকীর্তন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা আনন্দময়ী কালী বাড়িতে ছব্বিশ প্রহর ব্যাপী চলছে হরিনাম সংকীর্তন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার, প্রতিনিধি ।।

শ্রী শ্রী গিরিধারী সংঘের উদ্যোগে কুমিল্লা নগরীর বজ্রপুরস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি গত একুশে ডিসেম্বর শনিবার সন্ধ্যা হতে যথাক্রমে বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে চলছে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।
তদুপলক্ষে প্রথমদিন একুশে ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শ্রী শ্রী কৃষ্ণানন্দ মঠের অধ্যক্ষ শ্রীল শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ এর পরিবেশনায় শ্রীমদ্ভাগবতীয় কথা। দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আবাহন ও র‍্যালী শেষে চট্টগ্রাম রাউজান হতে আগত অধ্যাপক শ্রী রাজীব বিশ্বাস এর পরিবেশনায় অধিবাস কীর্ত্তন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর সোম, মঙ্গল ও বুধবার অবিরাম হরিনাম যজ্ঞ। এছাড়াও ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রত্যুষে নগর কীর্তন পরিশেষে নাম যজ্ঞের সমাপন এবং মহন্ত বিদায় ও জলকেলি উৎসব।
এতে নামসূধা বিতরণ করবেন সূদুর খুলনা হতে আগত শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, শ্রী শ্রী ভক্ত শ্রীবাস সম্প্রদায় ও শ্রী শ্রী অদৈত সম্প্রদায়, সাতক্ষীরা শ্রী শ্রী ভবা পাগলা সম্প্রদায়, মাগুরা শ্রী শ্রী শ্যামা সম্প্রদায় এবং কুমিল্লা শ্রী শ্রী গিরিধারী সংঘ।
এদিকে, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার একাদশী ব্রত উপলক্ষে শ্রী শ্রী গিরিধারী সংঘ ও শ্রী শ্রী আনন্দময়ী মায়ের দ্বীন ভক্তবৃন্দের যৌথ আয়োজনে সূদুর সুনামগঞ্জ হতে আগত শ্রী রাজীব দে, গাইবান্ধা শ্রী সমির কৃষ্ণ দাস ও যশোর চন্দনা হাওলাদার এর পরিবেশনায় বিশেষ আকর্ষণ “অষ্টকালীন লীলা কীর্তন” এবং ২৭ ডিসেম্বর শুক্রবার প্রত্যুষে নগর কীর্তন পরিশেষে লীলা কীর্তন সমাপন শেষে মহন্ত বিদায় ও একাদশী ব্রতের পারণ প্রসাদ বিতরণ।
ওই অনুষ্ঠানসূচীর প্রতিটি পর্বে সকলের উপস্থিতি, সহযোগিতা ও মনোরম পরিবেশে লীলা কীর্তন উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD