1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৪ডিসেম্বর সকাল ১১ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল খালেক,মামুন মুন্সী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ আবু মোতালেব, খন্দকার উম্মে সালমা, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। ধারাভাষ্যকার ছিলেন সহকারী শিক্ষক আমিনুল হক, সাইদুর রহমান সুমন, আবু মূসা ও আলমগীর হোসেন।
ফাইনাল খেলায় বালক শাখায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে আরাগ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকা শাখায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD