1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসাম পৌর প্রশাসক কাউছার হামিদের দায়িত্ব গ্রহণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসাম পৌর প্রশাসক কাউছার হামিদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

 

লাকসাম  প্রতিনিধি

কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। সোমবার (২৩ ডিসেম্বর) লাকসাম পৌরসভার সভা কক্ষে কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, পৌরবাসীর উন্নয়ন এবং সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আপনাদের সহযোগিতা নিয়ে লাকসাম পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করতে চাই। ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক এস.এম. গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD