1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো-রিকশা চাপায় রুমাইসা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রামের মো: নেছার উদ্দীনের বড় মেয়ে। ঘটনাটি ঘটে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসড়কের নতুন রাস্তার চৌদ্দগ্রাম বাজারস্থ স্কাইল্যাব হাসপাতালের সামনে।

পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রাম মধ্যমপাড়ার মো: নেছার উদ্দীনের মেয়ে রুমাইসা আক্তার তার মা খালেদা আক্তারের সাথে ডাক্তার দেখাতে চৌদ্দগ্রাম স্কাইল্যাব হাসপাতালে যায়। ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় মহাসড়কে অটো-রিকশা চাপায় পড়ে রুমাইসা গুরুতর আহত হয়। পরে তাকে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে সে। রুমাইসা আক্তারের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দীন বলেন, মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশুর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD