1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

 

লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী ইব্রাহিম খলিল বলেন, এ ফাউন্ডেশন আর্তমানবতার সেবায়, দরিদ্র-অসহায় শিক্ষার্থীদের সহায়তাসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে। ইউনিয়ন বিএনপি তাদের এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে।
ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আহসান উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার ইউসুফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার জহিরুল আলম, প্রবাসী ম্যাক্স মামুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের খোরশেদ আলম খান, ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মজুমদার, আলী হোসেন, ছাত্রদলের আহবায়ক সাকিব আল হাসান।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ফরহাদ রেজার পরিচালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও লাকসাম কাপড় ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আতিকুর রহমান।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, ফাউন্ডেশনের ধর্ম উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল মালেক।
আর উপস্থিত ছিলেন, আহসানুল্লাহ মজুমদার, জসীমউদ্দীন মাইনুদ্দিন মুরাদ, আবু তাহের পাটোয়ারী, তোফাজ্জল হোসেন কামাল, খোরশেদ আলম, আব্দুল কাদের মোল্লা মিশু, রফিক মোল্লা প্রমুখ।
সবার শেষে নরপাটি বাজারে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

 

মোঃ আবুল কালাম
লাকসাম, কুমিল্লা
২০/১২/২০২৪

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD