1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সিআইপি পদক পেলেন জাকির হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সিআইপি পদক পেলেন জাকির হোসেন

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩২ বার পঠিত

 

শামীম রায়হান,দাউদকান্দি॥দেশের রেমিটেন্স বৃদ্ধিতে অবদানের জন্য দুবাই প্রবাসী ব্যবসায়ী মোঃ জাকির হোসেন সিআইপি পদক ও সম্মাননা পেয়েছেন।

বুধবার(১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাকে এ সম্মাননা দিয়েছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল পদক ও সনদ তুলে দেন। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সিআইপি মোঃ জাকির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের হাজী বাড়ির মরহুম আবদুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ ৩২ বছর যাবত দুবাই ব্যবসা করে দেশে রেমিটেন্স পাটিয়ে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।

উল্লেখ, মোঃ জাকির হোসেন দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষে ছোট ভাই নজরুল ইসলাম সিআইপি পদক ও সম্মাননা
গ্রহণ করেন। এর আগেও তিনি একবার সিআইপি পদক পেয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD