1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

 

মো. মোশাররফ হোসেন মনির মুরাদনগর।। 

যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে প্রায় ১৭ বছর পর মুক্ত ভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি। মুরাদনগর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন ইউনিয়নের ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়।
সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে মুক্তিযুদ্ধে সকল শহিদ, যুদ্ধাহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করে মুরাদনগর উপজেলা বিএনপি। এছাড়াও সকালে সাড়ে ৬টায় মুরাদনগর উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ও উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসে মনোরম আলোকসজ্জার আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেব নাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাসান ছিদ্দিকি, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর্জা আবুল হাসেম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD