1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রাতের আঁধারে লাকসামে শীতার্তদের কম্বল পৌঁছে দিলেন ইউএনও - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রাতের আঁধারে লাকসামে শীতার্তদের কম্বল পৌঁছে দিলেন ইউএনও

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত

 

মোঃ আবুল কালাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন, কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ কয়েকজন কর্মচারী নির্বাহী কর্মকর্তাকে কম্বল বিতরণে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ওইদিন উপজেলা পরিষদ চত্বর, কয়েকটি স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষমাণ রিকশা চালক, বাজারে আসা অসহায় পথচারী ও লাকসাম রেলওয়ে জংশনে শুয়ে থাকা ভবঘুরে ও শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেন।
ইউএনও কাউছার হামিদ জানান, সরকারি নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের তত্ত্বাবধানে জেলাব্যাপী শীতার্ত গরিব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এলাকার গরীব, ছিন্নমূল, অসহায় ও খেটে খাওয়া মানুষজন যাতে শীতে কষ্ট না পায় সে বিষয়টি মাথায় রেখে রাতেই কম্বলগুলো শীতার্তদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, সরকার সঠিক সময়ে, সুষ্ঠুভাবে অসহায় শীতার্তদের শীত নিবারণের উদ্যোগ নিয়েছেন। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD