1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষকদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের বিচারের দাবিতে প্রতিবাদলিপি প্রকাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শিক্ষকদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের বিচারের দাবিতে প্রতিবাদলিপি প্রকাশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

খলিলুর রহমান।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কান্দিরপাড় এলাকায় উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর। কুমিল্লা মহানগরীর ছাত্র আন্দোলনের মুখপাত্র জাবেদ আহমেদ ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

কলেজের নতুন ১০ তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে রাতভর মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন ধরে করে আসছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এতেও কাজ না হলে গত চারদিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করেন। এতে মাদকসবীরা সেখানে প্রবেশ করতে পারছিল না।

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় মাদকসেবী সন্ত্রাসীরা বিকট শব্দে কয়েকটি ককটেল ক্যাম্পাসের বাইরে থেকে খেলার মাঠের দিকে বিস্ফোরণ করে। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশেপাশের এলাকায় ছড়ায় আতঙ্ক।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা মহানগরীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । একই সাথে মাদকসেবী সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD