1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ গ্রেপ্তার ৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার মেঘনায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত আপন ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে আসামিদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণের মাদক, নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে বগাবাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেঘনা লুটের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মোহাম্মদ আলম,মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বারেক মিয়ার মেয়ে হাসনারা ও আব্দুস সাত্তারের মেয়ে রাজিয়া বেগম।
বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানা ওসি আব্দুল জলিল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসত ঘরের কারের ভিতর থেকে গাঁজা ৬৪ কেজি, ইয়াবা ২৬৪ পিস, নগদ অর্থ ১৫ হাজার ৪৯০ টাকা, ভারত রুপি ১০০, মোবাইল ফোন ৭ টিসহ ৫ মাদক কারবারিকে গ্ৰেপ্তার করা হয়। এদিকে, যৌথবাহিনীর অন্য আরেকটি অভিযানে খাইরুল ইসলাম নামে মাদক, ধর্ষণ ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।খাইরুল জিয়ারকান্দি এলাকার মো. হারুনের ছেলে। গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD