1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত: বিএনপি নেতা ইয়াছিন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত: বিএনপি নেতা ইয়াছিন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

নেকবর হোসেন

বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে।
ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে।
ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে তিরস্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, যোগ করেন তিনি।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়।
এসময় বিএনপির এ নেতা আরও বলেন, তারা এখন চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাদের উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এ চিন্তা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে- যে দাদা আমি নামতেছি, আমারে জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না।
মিছিলটি নগরের কেন্দ্রস্থল কান্দিরপাড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD