1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিচার বিভাগ সংস্কার কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুমিল্লার নেতৃবৃন্দ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় বিচার বিভাগ সংস্কার কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুমিল্লার নেতৃবৃন্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

কুমিল্লায় বিচার বিভাগ সংস্কার কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুমিল্লার নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক।। মঙ্গলবার লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “বিচার বিভাগ পৃথকীকরণ ও বাংলাদেশের বাস্তবতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাজদার হোসেন মামলার বাদী ও বিচার বিভাগ সংস্কার কমিটির অন্যতম সদস্য মাসদার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- President, The Universal Legal Aid to Foregn Prisorers (ULAFP) এডভোকেট আব্দুর রহমান।
এ সময় বিচার বিভাগ সংস্কার কমিটির অন্যতম সদস্য মো: মাসদার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও বেঞ্চ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা জজকোর্টের ভারপ্রাপ্ত নাজির বিল্লাল হোসেন, সেরেস্তাদার সোলাইমান হোসেন ও সদর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হাসান।
এ সময় প্রধান আলোচকের কাছে দাবীসমূহ তুলে ধরেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুমিল্লার নেতৃবৃন্দ।
দাবী সমূহ:
১) বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা;

২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD