1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারী শাফিন হাসান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

রবিবার দিবাগত রাতে নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি সাফিন হাসান সরকার (৩৫) কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড ঠাকুরপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, নগরী ঠাকুরপাড়া এলাকায় মধ্যরাতে ছিনতাই কালে জনতার ধাওয়াকালে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরলে পরে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাফিন হাসান কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি বর্ষণকারীর তিনি একজন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি। তাকে রাতে ছিনতাইয়ের অপরাধে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD