1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বাস্থ্য সেবায় আন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে - এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্বাস্থ্য সেবায় আন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে – এমপি বাহার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প এর উদ্বোধন, করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এমপি বাহার বলেন, দেশ এখন উন্নয়নের শীর্ষে পৌছে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করেছে। বাংলাদেশ এখন চিকিৎসা ক্ষেত্রেও অনেক উন্নত। তাই আপনারা যেকোন চিকিৎসা সেবা নিতে সরকারি হাসপাতাল গুলোতে যাবেন সেখানে অনেক বড় বড় ভাল ডাক্তার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কঠোর হাতে যেভাবে করোনা কালিন সময় মোকাবেলা করেছেন তা অনেক উন্নত রাষ্ট্রও করতে পারেনি।

জগনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামনুর রশিদ বলেন, সকাল ৯ টা থেকে অসংখ্য রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমার ইউনিয়নের অনেক গরীব মানুষ উপকৃত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আবদুল জলিল চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD