1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

“মেধায় গড়ি সমৃদ্ধ নাগাইশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশ “জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়” এর (এসএসসি-২০০৭ ব্যাচ) এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হুসেন এর সভাপতিত্বে বেলাল গাজী’র পরিচালনায় বক্তব্য রাখেন জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম রাব্বানী, দিঘীরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজ এর প্রভাষক মোঃ শাহ জালাল, কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমান, মেধা বৃত্তি পরিক্ষা কমিটির আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, মেধা বৃত্তি পরিক্ষা কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন নাগাইশ মডার্ন স্কুলের সহকারী শিক্ষক মোশারফ হোসাইন, মোহাম্মদ ইমন হোসেন, আল-আমিন হোসেন প্রমূখ।
পরিক্ষায় অষ্টম, নবম ও ১০ম শ্রেণির ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ শিক্ষাবৃত্তি ও সনদ এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD