1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ১৮কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় ১৮কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) ভোরে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ভিডিপির সদস্যরা মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে আটক হওয়া ব্রাহ্মণপাড়া সদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোখলেসুর রহমান (৫২) এর কাছ থেকে ১৮ কেজি গাঁজা ও দুটি রাম দা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক সেবনের অভিযোগে অভিযানে আটক হওয়া ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার হারুনুর রশিদ (৬২) কে একমাস ও ধান্যদৌল এলাকার মজিবুর রহমান সুজন (৩৪) কে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক হওয়া মোখলেছুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, আজ (১৬ নভেম্বর) ভোর ৫টা থেকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এসময় নাইঘর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোখলেসুর রহমানকে ১৮ কেজি গাঁজাস গ্রেফতার করা হয়।
এছাড়া নাইঘর নোয়াপাড়া এলাকা থেকে এলকোহল জাতীয় পানিয় সহ হারুনুর রশিদ ও ধান্যদৌল এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মজিবর রহমান সুজন নামে দুই ব্যক্তিকেও আটক করা হয়। পরে হারুনুর রশিদকে ভ্রাম্যমাণ আদালতে একমাস ও মজিবুর রহমান সুজনকে পনেরদিন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, মাদক বিরোধী টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ এটি। এ ধরনের অভিযান অব্যাহত আছে।
অভিযানে ক্যাপ্টেন সাদমান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরিফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD