1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আলোচিত স্বপন হত্যা কান্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানব বন্ধন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় আলোচিত স্বপন হত্যা কান্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানব বন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।। ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামে মাদক ব্যবসায়িদের হামলায় আলোচিত স্বপন হত্যা কান্ডের বিচারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷ হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার ৯ নভেম্বর বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে গঙ্গানগর ও তার আশ পাশের কয়েক গ্রামের সাধারন মানুষ৷ এসময় তারা আলোচিত স্বপন হত্যা কান্ডের আসামিদের বিচারের দাবি জানান মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগত প্রায় দুই হাজার মানুষ৷ এর আগে গত ২ নভেম্বর শনিবার গঙ্গানগর গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মোঃ স্বপন মিয়া (৪০) একই এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (সোহেল) (৪৫) কে প্রকাশ্যে কুপিয়ে যখম করে স্হানীয় চিহ্নিত মাদক কারবারির গডফাদাররা৷ এসময় স্হানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ স্বপন মিয়া (৪০)কে মৃত্যু ঘোষণা করেন। মোফাজ্জল হোসেন (সোহেল) এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন৷ বর্তমানে মোফাজ্জল হোসেন (সোহেল) ঢাকা মেডিকেলে চিকিৎসারত রয়েছে৷ ঘটনার দিন রাতে নিহত স্বপন এর বড় ভাই আকতার হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মৃত তৈয়ব আলী ছেলে আবুল হোসেন (৫০), উজ্জ্বল হোসেন (৩০), দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আবুল হোসেন, মিঠু, জহির, রহমতউল্লাহসহ ২০ কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন৷ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগত সাধারন মানুষ মাদক কারবারি ও স্বপন হত্যা কান্ডের আসামিদের বিচারের দাবি জানান৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD