1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মুত্যু,চালক আটক - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মুত্যু,চালক আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

 

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া ( ৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক গাড়ি ও চালকে আটক করে পুলিশে দেয়।
বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া উপজেলার মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে।
আটককৃত চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাওয়ার পথে করিমপুর ব্জার এলাকায় ফুল মিয়া নামের এক বৃদ্ধা রাস্তা পার হবার সময় মাইক্রোবাস চাপা দিলে ঘটনারস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস ও চালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, লাশর সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃত চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD