1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৭২২ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

প্রাথমিক সরকারি বৃত্তিলাভে ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যাহত রেখে এবারও সারা উপজেলায় শ্রেষ্ঠত্ব্যের মুকুটে সেরা হলো দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গতকাল (বুধবার) রাত ১০ টায় প্রাথমিক বৃত্তি ফলাফল ঘোষণা করার পর থেকে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে এই বিদ্যালয়ে।

এবার এই বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। টেলেন্টপুলে ২৭ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ৭ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেছবাহ উদ্দিন সরকার জানান, এ বছর আমাদের বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল এর মধ্যে টেলেন্টুপলে ২৭ জন ও সাধারণ গ্রেডে ৭ জনসহ সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

তাদের মধ্যে বালক ১৬ জন ও বালিকা ১৮ জন বৃত্তি পেয়েছে।

তিনি আরও বলেন, এই ঈর্ষণীয় ফলাফলে আমি অভিভাবক, সহযোগী শিক্ষক-শিক্ষিকা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

সেই সঙ্গে আমরা যেন এই সাফল্যময় ফলাফলের ধারা অব্যাহত রাখতে পারি। সে লক্ষে আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষাদান করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD