1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কান্দিরপাড়ে উইকেট চৌধুরী আর্কেডে ৪দিন ব্যাপী দোকান বিক্রয় উৎসব রয়েছে পুরুষ্কার, আর্কষনীয় অফার ও বিশেষ ছাড় - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কান্দিরপাড়ে উইকেট চৌধুরী আর্কেডে ৪দিন ব্যাপী দোকান বিক্রয় উৎসব রয়েছে পুরুষ্কার, আর্কষনীয় অফার ও বিশেষ ছাড়

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

 

নেকবর হোসেন

নগরীর কান্দিরপাড়ে উইকেট চৌধুরী আর্কেড এ আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী দোকান বিক্রয় উৎসব। এ উৎসব উপলক্ষে রয়েছে আর্কষনীয় অফার ও বিশেষ ছাড়। এ উৎসব উপলক্ষে রোববার (০৩ নভেম্বর) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান বলেন, কুমিল্লার ব্যবসায়িক জগতে এক নতুন দিগন্তের উন্মোচন উইকন প্রপাটিজ লিঃ এর প্রকল্প নিয়ে আসছে চার দিনব্যাপী দোকান বিক্রয় উৎসব’। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব আপনার জন্য এসেছে অভাবনীয় সুযোগ এবং আকর্ষণীয় উপহার। যা আপনাকে দিচ্ছে আধুনিক ব্যবসায়িক স্পেসে বিনিয়োগের সুবর্ণ সুযোগ।
তিনি আরো বলেন, যে অফারগুলো সম্মানিত ক্রেতা সাধারণকে মুগ্ধ করবে তার মধ্যে ৩০০টিরও বেশি দোকান এবং বাণিজ্যিক স্পেস যা আপনাকে দিয়ে আধুনিক ব্যবসায়িক সুযোগের এক অপরাজেয় সম্ভাবনা। বিশেষ ছাড় ও সাফ কবলাই রেজিস্ট্রেশন- যা বিনিয়োগকে করে তুলবে আরও সহজ এবং সাশ্রয়ী। এছাড়া মাসিক ২% পেমেন্ট প্ল্যান আপনার বিনিয়োগে আর্থিক চাপ ছাড়াই সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন। রয়েছে ১ বছরের জন্য সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি। আছে উপহার জেতার দারুণ সুযোগ্য। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, টয়োটা অ্যাকোয়া গাড়ি, আইফোন ১৬, সোনার চেইনসহ আরও ৫০টিরও বেশি আকর্ষণীয় উপহার।উইকন চৌধুরী আর্কেড আপনার সেরা বিনিয়োগ উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী শহীদ খাজা নাজিম উদ্দিন সড়কের কান্দিরপাড়ে অবস্থিত, ১৩তলা বিশিষ্ট আধুনিক এই ভবনটি শুধুমাত্র একটি বানিজ্যিক স্পেস নয়, বরং আপনার ব্যবসায়িক স্বপ্নের প্লাটফর্ম। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই আর্কেডে ব্যবসায়িক স্পেসের চাহিদা মিটিয়ে স্থানীয় অর্থনীতিকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও, প্রবাসী বাংলাদেশিদের জন্য হালাল ব্যবসায় বিনিয়োগের সুযোগ এনে দিয়েছে উইকন প্রপাটিজ লিঃ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহীদ খাজা নাজিম উদ্দিন রোড, কান্দিরপাড়, কুমিল্লার চৌধুরী আর্কেডে আগামী ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান বিক্রয় উৎসব চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উইকন প্রপার্টিজ লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক ও প্রধান স্থপতি মাহাদী ইফতেখার, নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান এর পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ, ব্যবসায়ী, পেশাজীবী, বিনিয়োগকারী, রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারবর্গ এর পাশাপাশি আপনাদেরও আমন্ত্রণ জানাই। এই উৎসব ও অফারের সীমিত সময়ের সুযোগ হাতছাড়া করবেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD