1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান ও জরিমানা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা নগরীর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

 

নেকবর হোসেন

দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিউমার্কেটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চালানো মোবাইল কোর্টে এক দোকানকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন।
এছাড়াও উক্ত কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং জেলা পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD