1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহজাহান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেলজিয়াম প্রবাসীর ১১৩ শতক জমি গত ৮বছর দখলে রাখার অভিযোগ উঠেছে। ওই আ’লীগ নেতা স্থানীয়দের মাঝে চাদাঁবাজ ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। প্রবাসী জমি দখল মুক্ত ও চাঁদাবাজ আ’লীগ পরিবারের বিচারের দাবিতে মান্ববন্ধন করে স্থানীয়রা।
বুধবার সকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড়িয়াচারা বাজারে মানববন্ধন করে এলাকাবাসী।
অভিযোক্ত আওয়ামী লীগ নেতা উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের বড়িয়াচারা গ্রামের হাসন আলীর ছেলে।
বেলজিয়াম প্রবাসী সৈয়দ আহমদ আলী তসু মিয়ার বড়পিপড়ীয়া গ্রামের বাসিন্দা ও বেলজিয়াম বিএনপির সহ-সভাপতি।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহজাহান এলাকার একজন স্বীকৃত চাঁদাবাজ ও ভূমিদস্যু। সে আওয়ামীলীগ সরকারের ক্ষমতা দেখিয়ে এলাকার এমন কোন অপরাদ নেই সে করে নাই। সে গত ৮টি বছর বেলজিয়াম প্রবাসী সৈয়দ আহমদ আলী তসু মিয়ার রোয়াচলা মৌজার ১০৭৫ নং খতিয়ানের ২৩১৪, ২৩১৬, ২৩১৫ দাগের ১১৩ শতক জমি দখল করে রেখেছে। এই জমি দখলের প্রতিবাদ জানাই এবং চাঁদাবাজ ও ভূমিদস্যু শাহজাহানের বিভিন্ন অপকর্মের বিচারের দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন, শিপন মিয়া, মনির হোসেন, মালু মিয়া, আবু মুছা, সারোয়ার, রাসেল, বিল্লাল, আকাশ মিয়া প্রমূখ।
অভিযোক্ত শাহজাহানের ভাই সেলিম দখল করার বিষটি স্বীকার করে বলেন, আমাদের পরিবার তসু মিয়ার কাছ থেকে ২ কানি জমি ১৪ লক্ষ টাকা মূল্যে ক্রয় করেছি কিন্তু ক্রয় করা বা টাকা লেনদেন করার কোন প্রমান আমাদের কাছে নেই।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD