1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাত বছর পর ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদে ভোটের হাওয়া, উৎফুল্ল শিক্ষকরা - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সাত বছর পর ভিক্টোরিয়ার শিক্ষক পরিষদে ভোটের হাওয়া, উৎফুল্ল শিক্ষকরা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে ভোটের আবাস। অত্যন্ত প্রফুল্ল শিক্ষকরা। এ নির্বাচনে চারটি পদে মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ কলেজে ১৭০ জনের বেশী শিক্ষা কর্মকর্তা আছেন। গত ০৮ অক্টোবর  (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মোঃ খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিলের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২৯ অক্টোবর ২০২৪ খ্রি.

সম্পাদক পদে যে তিন জন মনোনয়নপত্র নিয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুবুল হক ছোটন।

যুগ্ম-সম্পাদক পদে দু’জন মনোনয়ন পত্র নিয়েছেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মুনছুর হেল্লাল, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূইয়া।

যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে মনোনয়নপত্র নিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার এবং কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।

নিবার্চন তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারেরর তারিখ ৩০ অক্টোবর। ০৪ নভেম্বর ২০২৪ খ্রি.ভোট গ্রহণ ও ভোট গ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে ।

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা আশাকরি অত্যান্ত সম্প্রীতি ও সৌহার্দে মধ্যে একটি নির্বাচন হবে। সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে ২০১৭ সালে।  ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের ঐতিহ্য ও সুনাম রয়েছে। আমরা সে ধারা অব্যাহত রাখতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD