1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আ’লীগের লগি-বৈঠার তান্ডব : মুরাদনগরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আ’লীগের লগি-বৈঠার তান্ডব : মুরাদনগরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।। 
আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবে জড়িতদের বিচার ও গ্রেফতারের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সোমবার বিকেলে উপজেলার সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে মুরাদনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম।
মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাও আ ন ম ইলিইয়াসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন।
উপজেলা জামায়াতে ইসলামের শুরা সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউছুফ হাকিম সোহেল, কামাল্লা ইসলামী একাডেমীর চেয়ারম্যান ডা: মু. তফাজ্জল হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য মিয়া মু: শাহজাহান, মুরাদনগর সদর ইউনিয়ন জামায়াতের আমীর মু: মাহবুব আলম মুন্সী, ধামঘর ইউনিয়নের জামায়াতের আমীর মাও: আবদুল আউয়াল খন্দকার, নবীপুর পশ্চিম ইউনিয়নের জামায়াতের আমীর গোলাম মোস্তফা, বাবুটি পাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইব্রাহীম, মুরাদনগর সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মা: আবু বক্কর সরকার, উপজেলা সেক্রেটারী শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রটারী খোরশেদ আলম প্রমূখ।
বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে লগি-বৈঠা দ্বারা জামায়াত ইসলামী ও বিরোধী দলকে হিংসাত্মকভাবে দমন করা হয়। সেই তান্ডব এখনো ভুলতে পারেননি নেতাকর্মীরা।’ অবিলম্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD