1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ক্যাপ্টেন পদবীতে পদোন্নতি হলেন ভিক্টোরিয়ার ফিরোজ-উল-আলম - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ক্যাপ্টেন পদবীতে পদোন্নতি হলেন ভিক্টোরিয়ার ফিরোজ-উল-আলম

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।। 

৮ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির কমান্ডার লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী ক্যাপ্টেন পদে পদোন্নতি হয়েছেন।

গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে মেজর এস এম আমিনুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পদোন্নতি করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার পক্ষ থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তি লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়ে লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী জানান, আমার চাকরির সময় আর ১ বছর ৩ মাসের মত আছে। শেষে দিকে এসে আমি এক সাথে দুইটি জিনিস পেয়েছি প্রথমটি অধ্যাপক হিসেবে পদোন্নতি এবং অপরটি হচ্ছে ক্যাপ্টেন পদে পদোন্নতি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, সেটা বলে বুঝানো সম্ভব নয়। আমি ১৯৯৭ সাথে  বিএনসিসিও প্লাটুনের দায়িত্ব গ্রহণ করি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার সিইউও শান্ত দেবনাথ জানান, আমরা আনন্দিত ক্যাপ্টেন মো. ফিরোজ-উল-আলম চৌধুরী স্যারের আন্তরিকতায়। প্রতিটি কাজে তিনি আমাদের সহযোগীতা করে থাকেন। আগামী ১৪ নভেম্বর’২৪  র‌্যাংক ব্যাজ প্রদান করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD