1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিনামূল্যে এইচপিভি টিকা পাবেন তিন লাখ ৭৯ হাজার কিশোরী - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় বিনামূল্যে এইচপিভি টিকা পাবেন তিন লাখ ৭৯ হাজার কিশোরী

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে আজ এক মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তাারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।
এসময় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সাবিজা ইয়াসমিন, ইউনিসেফের ডা. ব্যার্ণাজী, সুলতানাসহ অন্যরা।
সভায় বক্তরা বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
আগামীকাল থেকে ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। জেলার মোট পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠান, চার হাজার ৭০৪টি ইপিআই অস্থায়ী টিকা কেন্দ্র ও ১৯টি স্থায়ী ইপিআই কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। এ টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD