1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে- হাজী জসীম উদ্দিন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে- হাজী জসীম উদ্দিন

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন বলেছেন গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এই মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন কে শহীদ হতে হয়েছে। জাকিরের রক্ত বৃথা যাবে না।

রবিবার ২০ অক্টোবর বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার কলের মাঠে বিএনপির সমাবেশে সভার প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মোকাম ইউনিয়বাসী তাকে কত ভালবাসেন আজকের উপস্থিতি তারই প্রমাণ। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোকাম ইউনিয়নবাসীর অবস্থান ছিল সবচেয়ে বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মোকাম ইউনিয়নবাসীকে অগ্রনী ভূমিকা রাখার অনুরোধ করেন ।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট আহম তাইফুর আলম।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম।

মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ঠিকাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জামাল খন্দকার, ডাঃ নজরুল ইসলাম শাহীন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, কেন্দ্রীয় তাতীদলের যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউল করিম রানা , ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু , কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির , সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD