1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।

“উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৬ তম (বিআরডিবি’র আওতাধীন) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা ইউসিসিএ এর আয়োজনে প্রশিক্ষণ হল রুমে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মোঃ তানভির ইসলাম। ব্রাহ্মণপাড়া (ইউসিসিএ) লিঃ এর চেয়ারম্যান মোঃ আবদুস সামাদ এর সভাপতিত্বে ও ইউসিসিএ সদস্য কবির আহাম্মদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান। উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান, সহকারি বিআরডিবি কর্মকর্তা (প্রদাবিক) সৈয়দ এমএ বাশার, জুনিয়র কর্মকর্তা হিসাব মোঃ খোরশেদ আলম, মাঠ সহকারি মোঃ নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আহাম্মদ, সদস্য কিবরিয়া, সদস্য আলমগীর হোসেন, হাজী আব্দুল খালেক, মহালক্ষীপাড়া সমবায় সমিতির ম্যানেজার বিল্লাল হোসেন সরকারসহ সমবায়বৃন্দরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শেয়ার ও সঞ্চয় মুনাফার ভিত্তিতে সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD