1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আ'লীগ সরকার সংখ্যালঘুদের বাড়িঘর দখল করে সংখ্যালঘু শব্দটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে– হাজী ইয়াছিন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

আ’লীগ সরকার সংখ্যালঘুদের বাড়িঘর দখল করে সংখ্যালঘু শব্দটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে– হাজী ইয়াছিন

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

 

নেকবর হোসেন

আজ শনিবার (১২ অক্টোবর) বিকাল চারটায় কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক , কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাাদক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এসময় হাজী ইয়াছিন বলেন ২০২১ সালে নানুয়ার দিঘির পাড় পূজা মন্ডপে অপকর্ম যারা করেছে, তারা জঙ্গল দিয়ে ভারতে পালিয়েছে। আমি আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, যারা ২০২১ সালে কুমিল্লায় ঐ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল সুষ্ঠু তদন্ত করে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবার কুমিল্লায় আপনারা সুন্দর ভাবে পূজার আয়োজন করে আনন্দ উপভোগ করেছেন। আমরা আছি আপনাদের পাশে।

সাবেক এমপি হাজী ইয়াছিন আরো বলেন , এই বছর কুমিল্লা নগরী ও আদর্শ সদর উপজেলার ৯৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করছি।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করুন। নিরাপত্তার কোন ঘাটতি নেই। আওয়ামী লীগ সরকার সংখ্যালঘুদের বাড়িঘর দখল করে সংখ্যালঘু শব্দটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। আমাদের নেতা আগামীর দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কুমিল্লার প্রতিটি পূজা মন্ডপে গিয়ে নির্ভয়ে পূজা উদযাপন করার অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD