1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে কাভার্ড-ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে কাভার্ড-ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

 

নেকবর হোসেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার লালবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর হলেন, সদর দক্ষিণ উপজেলার ধনপুর তারা পুস্কুরণী এলাকার মোঃ শহীদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে এসে একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানে ধাক্কা দিয়েছে। এসময় মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বাকী দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এই বিষয়ে মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD