1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জামায়াত কখনো উগ্রোবাদকে সমর্থন করে না-ড. মোবারক  হোসাইন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

জামায়াত কখনো উগ্রোবাদকে সমর্থন করে না-ড. মোবারক  হোসাইন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো কোন উগ্রোবাদকে সমর্থন করে না। মানুষের কল্যাণে কাজ করতে চায় জামায়াত। গত ১৭ বছরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। সবশেষ ২৪ এর নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। আল্লাহর ইশারায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়। ছাত্রদের সাথে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের ভূমিকা ছিল অপরিহার্য। সুন্দর বাংলাদেশ বিনির্মানে ইসলামী সকল সংগঠনকে কাজ করতে চায় জামায়াত ইসলাম। বৃহস্পতিবার বিকালে উপজেলার গ্রাম বাংলা রিসোর্টে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য এড. ড. মোবারক হোসাইন। জামায়াত ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা শুরা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াত ইসলাম এর সহ-সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ শাহজালাল, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম সহ ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।এসময় বাংলাদেশ জামায়াতের আগামীর নির্বাচন এবং দেশ গড়ার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD