1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দাউদকান্দিতে ১০২ কেজি গাঁজাসহ ৫ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দাউদকান্দিতে ১০২ কেজি গাঁজাসহ ৫ জন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে ১০২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির হোসেনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০২ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, খাঁগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মৃত. বাবুল মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার মৃত. জসীমর ছেলে সুমন (৩৭), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মৃত. সিরাজ আলীর ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), ঢাকার বংশাল উপজেলার আব্দুল ছাত্তারের ছেলে মোঃ জাহিদ হাসান রতন (৪৫) এবং ঝালকাঠির নলসিটি উপজেলার বিন নারায়ণ গ্রামের মৃত আব্দুল আজীজ হাওলাদারের ছেলে আব্দুর রব হাওলাদার (৭০)।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD