1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সচিব, ও বৈষম্যবিরোধি ছাত্র সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জন্মের পরপর সকল শিশুর জন্ম নিবন্ধন এবং কোন মানুষ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন করা আহবান জানান৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD