1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
একজন খেলোয়াড়ই পারে জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করতে – নিজাম উদ্দিন কায়সার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

একজন খেলোয়াড়ই পারে জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করতে – নিজাম উদ্দিন কায়সার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা মহানগর বিএনপির তরুণ নেতা নিজাম উদ্দিন কায়সার বলেছেন, আজকের তরুণরা খেলাধুলায় নয়, মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। যা আমাদের জন্য ভালো খবর নয়। আমরা চাই, আমাদের তরুণরা , আমাদের আগামী প্রজন্ম যেন পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে। নিয়মিত খেললে একদিকে যেমন শরীর সুস্থ থাকবে , অপর দিকে মনও প্রফুল্ল থাকবে। একজন ভালো খেলোয়ারই পারে একটি জাতিকে বিশ্বের দরবারে সম্মানের সাথে পরিচিত করতে। তিনি আজ শুক্রবার বিকেলে বামইল এবারগ্রীন ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

বামইল এবার গ্রীন ক্লাবের সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আবুল কাশেম , বিশেষ অতিথি ছিলেন, জহিরুল হক,সভাপতি পাঁচথুবী ইউনিয়ন বিএনপি,শহিদুল ইসলাম ভূঁইয়া মনির, সাধারণ সম্পাদক পাঁচথুবী ইউনিয়ন বিএনপি, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল,রাহুল, পাঁচথুবী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রেজাউল করিম রুবেল, যুগ্ন আহ্বায়ক আদর্শ সদর উপজেলা যুবদল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD