1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা সঠিক সমালোচনা ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারে: কুমিল্লার বিএনপি নেতা হাজী ইয়াছিন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা সঠিক সমালোচনা ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারে: কুমিল্লার বিএনপি নেতা হাজী ইয়াছিন

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

নেকবর হোসেন

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সমাজ সচেতনতা এবং অন্যায়ের বিরুদ্ধে ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকরা সঠিক সমালোচনা ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবক্সি এলাকায় নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা হাজী ইয়াছিন আরও বলেন, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমারও ভুল থাকতে পারে, ভুল হতে পারে। তাই আমি মনে করি রাজনীতিবিদরা ভুল করলে সাংবাদিকরাই প্রথমে কলম ধরে। এজন্য আমরা যারা রাজনীতি করি আমাদেরও মনে রাখতে হবে মাছের পচন ধরে মাথা থেকে আর সমাজের পচন ধরে নেতার কর্মকাণ্ডে। গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকরা যেমন ভূমিকা রাখতে পারে, তেমনি একটি সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকরাও গঠনমূলক ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD