1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

লাকসাম প্রতিনিধি।। আজ লাকসাম উপজেলার পৌরসভা মিলনায়তনে লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে বাজারের সাধারণ ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিম। তিনি তার বক্তব্যে বলেন স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। লাকসাম মনোহরগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নের জন্য পূর্বের ন্যায় জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন। লাকসামের সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও লাকসামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন। অপরাধ দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে লিখবেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারের ভালো কাজের বিবরণ তুলে ধরবেন। মানুষ আপনাদের মাধ্যমে ভালো কাজ ও অপরাধ দূর্নীতি অনিয়মের খবর জানতে পারলে, আইনশৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়াও লাকসামের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচিত ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের পরিচালনা করতে, বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি আগামী দিনে লাকসাম মনোহরগঞ্জ উপজেলার শান্তি শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD