1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২০৪১ সালে  শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ গড়তে কুমিল্লার মানুষ পাশে থাকবে- এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

২০৪১ সালে  শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ গড়তে কুমিল্লার মানুষ পাশে থাকবে- এমপি বাহার

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

২০৪১ সালে  শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ গড়তে কুমিল্লার মানুষ পাশে থাকবে- এমপি বাহার

 

নেকবর হোসেন, সিনিয়র রিপোর্টার ।। 

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কুমিল্লার মানুষ পাশে থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
শনিবার সকালে নগরীর টাউনহল মাঠে আর্দশ সদর উপজেলা প্রানিসম্পদ অফিসের বাস্তবায়নে জেলা প্রাণিসম্পদ ডেইলি উন্নয়ন প্রকল্প(এলডিভিপি) এর সহযোগিতায় কুমিল্লার প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদশর্নী উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন-বাংলাদেশ যা পারে বিশ্বে তা পারে না, ১৯৭১ সালে পাকিস্তানিদের পাশে অনেক শক্তিশালী দেশ ছিল।অথচ এদেশে মানুষ মাথা উঁচু করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে অনেক দেশের তুলনায় স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এ কুমিল্লা আজ মাছ উৎপাদনে দেশসেরা। এছাড়া অন্য দিক থেকে কুমিল্লা এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে কুমিল্লার মানুষ পাশে থাকবে।
এ সময় জেলার আর্দশ সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম (টুটুল), জেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, আর্দশ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুল রহমাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হোসেনেয়ারা ফাতেমা,কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সানজু মোরদেশ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD