1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোরআনের আইনের বিকল্প নেই ... ডা. আব্দুল্লাহ মোহাম্মদ  তাহের - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কোরআনের আইনের বিকল্প নেই … ডা. আব্দুল্লাহ মোহাম্মদ  তাহের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পৃথিবীর মানুষের মুক্তির জন্য আল-কোরআনের আইনের বিকল্প নেই।এ কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ (সা:) এর উপর তাঁর আদর্শ সকল পথহারা মানুষের সঠিক পথের সন্ধান দিতে পারে।কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এটি মানব জাতির জন্য রহমত ও হেদায়েত একমাত্র গ্রন্থ।
বিপ্লবের জন্য মানুষিকতা প্রয়োজন।যার চরিত্রের কোন প্রকার দাগ নেই,দুনীতি অভিযোগ নেই সেই চরিত্রের মানুষ রসূল (স:) আদর্শ ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা দক্ষিন আয়োজিত রাসূল (স:) এঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কুমিল্লা জেলা জামায়াতের দক্ষিনের আমীর মু শাহজাহান এডভোকোট এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস,ড. আবুল কালাম আজাদ বাশার,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার,কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন।

ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন,তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং দেশের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতারা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয় বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম বর্ণ, সাদা কালো, ধনী গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

কুমিল্লা জেলা দক্ষিনের সহকারী সেক্রেটারী মু মাহফুজুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য দক্ষিন জেলা সেক্রেটারী ড.এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,জেলা সহকারী সেক্রেটারী ডা. আব্দুল মবিন,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল আলম হেলাল,ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব সভাপতি নাজমুল হাসান মেহেদী, ছাত্রশিবির দক্ষিন জেলা সভাপতি নজরুল ইসলাম। আলোচনা সভায় কোরআন তেলোয়াত করেন, মাওলানা ইসরাঈল মজুমদার

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা দক্ষিনের অফিস সেক্রেটারী মিজানুর রহমান,প্রচার সেক্রেটারী বেলাল হোসাইন,জেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD