1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ১৭ বছরের এক যুবকের মৃত্যু - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ১৭ বছরের এক যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

মো রেজাউল হক শাকিল ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৭ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের কল্পবাস নোয়াপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম ইকরাম (১৭)। সে ওই বাড়ীর মোঃ আবদুস সামাদের ছোট ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৭টায় ইকরাম বাড়ীর পাশের পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে বের হয়। তার বাবা আবদুস সামাদ বাড়ীতে গিয়ে ইকরামকে দেখতে না তাকে খুঁজতে পুকুরের পাড়ে যায়। সেখানে অনেক খোঁজাখুজি করে তাকে দেখতে না পেয়ে এলাকাবাসীরা তাকে এলাকার বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে সকাল সারে ১১টায় একই পুকুরে তাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন বাদ মাগরিব তার নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD