1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত যুবক মরদেহ ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ঢাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত যুবক মরদেহ ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।
রাজধানীর শেওড়া রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মো. ইমাম হোসেন (২২) এর মরদেহ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করেন স্বজনরা।
নিহত মো. ইমাম হোসেন সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়া এলাকার হাফিজ উদ্দিন মেম্বার বাড়ির আব্দুল মান্নানের ছেলে। সে পরিবারের সাথে রাজধানীর বাড়িধারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতে ওই যুবক।
নিহতের চাচাতো ভাই হাসান জানায়, গত সোমবার রাত আনুমানিক ৯ টার সময় তারা জানতে পারে ইমাম হোসেনের মরদেহ শেওড়া রেলস্টেশন এলাকায় পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ইমামের মরদেহ উদ্ধার ময়নাতদন্ত শেষে নিজ এলাকায় এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
হাসান জানায়, নিহত ইমাম হোসেনের পেটে একাধিক ছুরিকাঘাত রয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার পেটের ভুঁড়ি বের হয়েছিল।
এ ঘটনায় ঘটনাস্থল এলাকায় স্থানীয় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD