1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিষপানে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় বিষপানে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল। ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পান করে বিলকিস আক্তার প্রকাশ নাসিমা নামের এক মানসিক প্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত বিলকিস আক্তার প্রকাশ নাসিমা (৪১) উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৭ নং ওয়ার্ড এলাকার সেকান্দর মাস্টার বাড়ির মৃত আবদুল ওয়াসেকের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে পরদিন ভোরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহতের বোন রুমি আক্তার বলেন, রোববার দুপুরে আমার বোন সকলের সঙ্গে একসাথে দুপুরের খাবার খেয়ে ঘরে বসেছিল। কিছুক্ষণ পর তিনি মাকে বলে ঘরের বাইরে যান। একটু পর মা তাকে পুকুর পাড়ের দিকে যেতে দেখে পেছন থেকে ডাক দেন। মা তার কাছে যেতেই বিষের গন্ধ পান। পরে আমরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাই। সেখানে এক রাত চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নিতে বলে। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD