1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডায়াবেটিক সমিতি ও বার্ডের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা প্রদান - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ডায়াবেটিক সমিতি ও বার্ডের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা প্রদান

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ডা. আব্দুল বাকী আনিস ফাউন্ডেশন ও ভিক্টোরিয়া-৮৫ বন্ধু ফোরামের সহযোগিতায় গত শুক্রবার উপজেলার চান্দলা এলাকায় ২৫০টি পরিবারকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
এতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির ইসি সদস্য ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া।
এছাড়া, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য এডভোকেট সেলিম, সমাজকর্মীদের মধ্যে কবির আহমেদ, আকরামুর ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম সুমন, বিল্লাল হোসেন, সালেহ আহমেদ সেন্টু, আসাদ, পারভেজ, আবছার উদ্দিন, আজমল, নিশা, নাদিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. আব্দুল বাকী আনিস ও ভিক্টোরিয়া-৮৫ নিউ হোস্টেলের বন্ধুগণসহ যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া।
অনুষ্ঠানে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থিক সহযোগিতা করার জন্য বরুড়া রেহানা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। এসময় তারা স্বেচ্ছাসেবীদের মধ্যে নারগিছ আক্তার ও শাহিন আলম অন্যান্যদের প্রতি ভালোবাস প্রকাশ করেন।
অপরদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে পরিচালিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রধান করেন ডা. সাজ্জাত হোসেন লিখন ও ডা. ফাহিম। এতে বার্ডের পক্ষ বক্তব্য রাখেন যুগ্মপরিচালক কাজী সোনিয়া রহমান, উপপরিচালক সাইফুন নাহার ও ফরিদা ইয়াসমিন। এছাড়া, বার্ডের পক্ষ থেকে ৫০টি বানভাসি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

ক্যাপশন:- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত শুক্রবার উপজেলার চান্দলা এলাকায় এসব সহায়তা দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD