1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ইউপি সদস্যের সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ইউপি সদস্যের সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যুবদল নেতা ইসমাইলের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে।

রবিবার সকাল ১০টার সময় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর দক্ষিন পাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা ইসমাইল হোসেন(৩০) রহিমপুর দক্ষিন পাড়ার মৃত তাজুল ইসলামের ছেলে।

অভিযোগত আশরাফুল ইসলাম নবীপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামী লীগের এমপি ইউছুফ আব্দুল্লাহ হারুনের সন্ত্রাসী বাহিনির অন্যতম সদস্য ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল তার মায়ের সাথে দেখা করতে মায়ের বাড়িতে যাওয়ার পথে রহিমপুর দক্ষিন পাড়া পুকুরের পাড় এলাকায় আশরাফ ও তার ভাইয়ের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে ইসমাইল আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে আহত যুবদল নেতা ইসমাইল বলেন, আশরাফ ও তার ভাই আওয়ামী সরকারের চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকার একজন ছিটকে চুর ছিলো। আওয়ামী লীগ সরকারের আমলে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী বাহিনি গড়ে তুলে। তার বিরুদ্ধে হত্যা, চুরি, সন্ত্রাসী হামলাসহ মুরাদনগর থানায় একাদিক মামলা রয়েছে এবং এই সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD