1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে (সি এস এস ) এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে (সি এস এস ) এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট।।

আজ লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার ইসলামিক সেন্টারে ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির লাকসাম শাখার উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের মাঝে ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই মেডিকেল সেবা ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ডাঃ রাজেশ্বর রায়,(এম বি বি এস সি ইউ), তিনি বন্যার্তদের চিকিৎসা সেবা দিয়ে নিজেকে গর্বিত মনে করেন এবং বলেন মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম চলবে। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন,CSS এর সমির কুমার পাল, প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আব্দুল মালেক, রিজিওনাল ম্যানেজার, প্রবোধ রায়, লাকসাম উপজেলা শাখার ম্যানেজার,অডিট এন্ড কমপ্লায়েন্স অফিসার মোঃ কামরুল ইসলাম, সহ ইসলামিক সেন্টারের তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন।CSS এন জি ও কর্মকর্তাগন জানান, বন্যার্তদের চিকিৎসা সেবা ও সব ধরনের ঔষধ প্রদান করা হয়েছে এই মেডিকেল ক্যাম্পে।আজ আমরা ১৫০ জন বন্যা দুর্গতদের এই সেবা দিয়েছি।আমরা ধারাবাহিক ভাবে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় এই মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করবো। এছাড়াও বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় আমাদের ৮ টি শাখার উদ্যোগে এক হাজার মানুষকে নগদ এক হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে। এভাবে মানবতার কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD