1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যোগদান করেছেন ভিক্টোরিয়া কলেজের ৫৬ তম অধ্যক্ষ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

যোগদান করেছেন ভিক্টোরিয়া কলেজের ৫৬ তম অধ্যক্ষ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৩ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

নতুন অধ্যক্ষ পেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৫৬তম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। বিদায়ী ৫৫তম অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বাসা থেকে কলেজের সকল হিসাবপত্র বুঝিয়ে দেন। নতুন অধ্যক্ষ সকাল ১০টায় ডিগ্রি ক্যাম্পাসে প্রবেশ করেন। বেলা দুই ঘটিকার সময় তিনি সকল হিসাবে স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য বিদায়ী শিক্ষক পরিষদ সম্পাদকসহ ২০টি বিভাগের প্রতিনিধি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে,  শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৫৬তম অধ্যক্ষ হিসাবে পদায়ন হয়েছেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। ০৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভিক্টোরিয়ার অধ্যক্ষসহ ৪৬জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। 

যোগদানের পরপর শিক্ষকদের নিয়ে বিশেষ দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করেন। বানভাসি মানুষের জন্যও দোয়া করা হয়। 

বিভাগীয় প্রধানদের নিকট শ্রেণি কার্যক্রমে গুরুত্ব দিতে বলেন। নতুন অধ্যক্ষ বলেন, যদি ক্লাসে একজন ছেলে বা মেয়ে আসে তবু ক্লাস হবে। পরের কর্মদিবসে আমি উচ্চমাধ্যমিক শাখা পরিদর্শন করবো।  উভয় শাখার ক্লাস রুটিন এক কর্মদিবসে জমা দেওয়ার অনুরোধ করেন। কলেজের সকল কর্মকর্তা কর্মচারিদের একদিনের বেতন সরকারি ফান্ডে জমা দেওয়ার অনুরোধ করেন নতুন অধ্যক্ষ। 

এরপর  এ কলেজের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাত করেন। কলেজ সংষ্কার বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় ছেয়েছেন তারা। একই সাথে সকল ভালো কাজে সহযোগীতার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। যা চট্টগ্রাম বিভাগের পুরাতন ও বিখ‍্যাত কলেজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD