1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে আ.লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিএনপি সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে আ.লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিএনপি সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

 

শামীম রায়হান॥

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামীলীগ নামের একটি ফেসবুক আইডি থেকে দাউদকান্দি মডেল থানার অস্ত্র লুটপাট ও ভাংচুর শিরোনামে আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এতে ঐ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন— দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।

তিনি ভিডিওটির প্রচারকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন,বিএনপিকে দায়ী করে আওয়ামীলীগের একটি গোষ্ঠি দাবি করছে এতে বিএনপি’র নেতা কর্মীরা অস্ত্র লুট করেছে কিন্তু গনমাধ্যমকর্মীরা যদি ভিডিওতে বিএনপি’র নেতা কর্মীদের অস্ত্র লুট করার প্রমান করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে৷ তিনি এই ফ্যাসিস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷

এছাড়াও এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান বলেন,আপনারা জাতির বিবেক আপনাদের লেখনির মাধ্যমে সত্যিটা তুলে ধরবেন,তিনি আরো বলেন,আমাদের দেশ নায়ক তারেক রহমান ও আমাদের নেতা ড.খন্দকার মারুফ হোসেন ভাইয়ের নির্দেশ দলের ভিতরে যেই বিশৃঙ্খলা সৃষ্ঠি করবে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
আমেরিকা ইনক এর সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার,
সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD