1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে অপকর্মের প্রতিবাদে সচেতন ছাত্র সমাজের বিক্ষোভ ও মানববন্ধন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে অপকর্মের প্রতিবাদে সচেতন ছাত্র সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভূমি দখল, অবৈধ ড্রেজার পরিচালনা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্মের মূলহোতা ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর দৈনিক যুগান্তর ও আর টিভির সাংবাদিক আবুল খায়েরকে মুরাদনগর উপজেলায় অবাঞ্চিত ঘোষনা ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধসহ প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে উপজেলা সচেতন ছাত্র সমাজ।
রবিবার দুপুরে শিক্ষার্থীরা উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র শরিফুল ইসলাম, কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের ছাত্র সালেহ মুছা সরকার, নাহিদুল ইসলাম নাঈম, আফজাল হোসেন, ছাত্রী নুসরাত জাহান, ফারজানা আক্তার উর্মি, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজের ছাত্র তাহসিন, বদিউল আলম ডিগ্রী কলেজের ছাত্র সাইফুল ইসলাম সরকার, কোড়েরপার আদর্শ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিহান সরকার, চাঁন মিয়া মোল্লা ডিগ্রী কলেজের ছাত্র শফিউল্লাহ্, বেগম সুফিয়া সুওকত কলেজের ছাত্র মীর আসিফ আবদুল, ছাত্রী সামিয়া জাহান নুর প্রমুখ।
এসময় মুরাদনগরকে চাঁদাবাজি ও সকল প্রকার হয়রানি মুক্ত করতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সচেতন ছাত্র সমাজ। কেউ কোন প্রকার অনিয়ম করার চেষ্টা করলে তাকে প্রতিহত করার ঘোষনা দেয়া হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD